সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিচার সৌদি আরবকে অবশ্যই করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। পররাষ্ট্রমন্ত্রী গতকাল রবিবার বলেছেন, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে খাশোগি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে বলেছেন।
আরো পড়ুন: খাশোগি হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে
সৌদি আরব সফরের আগে এমন মন্তব্য করলেন মাইক পম্পিও। কাতারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা খাশোগি হত্যাকান্ডের বিষয়ে সবসময়ই যুবরাজ এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি কাতারের ওপর অবরোধ প্রত্যাহার করতে উপসাগরীয় দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। -বিবিসি
ইত্তেফাক/আরকেজি
