বিএসপিএর স্পোর্টস কার্নিভাল

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪৫

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) ছয় বছর ধরে তার সদস্যদের নিয়ে স্পোর্টস কার্নিভাল আয়োজন করে আসছে। আর তিন বছর ধরে ওয়ালটন গ্রুপ এই আয়োজনের সঙ্গী হয়েছে। পৃষ্ঠপোষকতা করছে। এবারও এই প্রতিষ্ঠান সমিতির পাশে রয়েছে। নাম দেওয়া হয়েছে মার্সে-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ছয়টি ডিসিপ্লিনের ৯টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএর শতাধিক সদস্য। বঙ্গবন্ধু স্টেডিয়াম ও সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে খেলা হবে। মঙ্গলবার পল্টনে শহিদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে ব্যাডমিন্টন দিয়ে শুরু হবে খেলা। এ উপলক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার এবং সমিতির অন্যান্য কর্মকর্তা।