ধামরাইয়ে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:০৮

ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের কাছৈর গ্রামের চক থেকে শুকুর আলী নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুকুর আলী শনিবার রাতে গ্রামের পাশে একটি বিলে মাছ ধরতে গেলে সেখান থেকে পাশের জমিতে নিয়ে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে। রবিবার সকালে চকের মধ্য দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জমিতে শুকুর আলীর লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে তারা লাশ বাড়িতে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়ার পর ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। 

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে হত্যাকারীদের চিহ্নিত করণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এএম