ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে বিপুল পরিমান মালামালসহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে উপজেলার পড়শীপাড়া হাইয়ের মোড় বাজারে এ ঘটনা ঘটে।
আগুনে মানিক মিয়ার ফার্নিচারের দোকান ও কামাল হোসেনের মনিহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী জানায়, রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও গফরগাঁও ফায়ার সার্ভিরে কমীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক মিয়া জানায়, অগ্নিকাণ্ডে তার দোকানের প্রায় ১৫ লাখ টাকা ও কামাল হোসেনের দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ইত্তেফাক/এএম
