গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
গৌরনদীতে শনিবার সন্ধ্যায় পল্লব রায় (৪০) নামের এক সাবেক ব্রাক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের অশোক রায়ের ছেলে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, রবিবার লাশ বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
