সাশ্রয়ী বেসিক সংযোগ নিয়ে এলো আকাশ ডিটিএইচ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৯

 

টেলিভিশন দর্শকদের জন্য সাশ্রয়ী ‘আকাশ বেসিক’ সংযোগ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন্স। বিশেষভাবে তৈরি সেট টপ বক্সসহ এ নতুন সংযোগের দাম পড়বে ৩ হাজার ৯৯৯ টাকা। দেশের শহর ও গ্রামের সব শ্রেণির গ্রাহক যেন অপেক্ষাকৃত কম খরচে আকাশ ডিটিএইচ সেবা পেতে পারে সে লক্ষ্যে এ নতুন সংযোগ আনা হয়েছে। আকাশের অন্যান্য সংযোগগুলোর মতো এ সংযোগেও সর্বোচ্চ মানের ছবি-শব্দসহ বিভিন্ন ফিচার নিশ্চিত করা হয়েছে।

আকাশ ডিটিএইচের রেগুলার সংযোগের মূল্য ৪ হাজার ৪৯৯ টাকা। আকাশ রেগুলার সংযোগের সবগুলো সুবিধা বেসিকেও থাকছে। এতে শুধু ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে না। শুক্রবার এক অনলাইন অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্সের সিইও ডিএস ফায়সাল হায়দার এ নতুন সংযোগের ঘোষণা দেন।—প্রেস বিজ্ঞপ্তি