ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে বিভিন্ন খাতে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ করা হয়। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর সকাল ১০টায়। নাভানা সিএনজির ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির এজিএম ২৯ ডিসেম্বর বেলা ১২টায়। সোনালী পেপার ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির এজিএম ২৪ ডিসেম্বর বেলা ১১টায়।
এছাড়া বিবিএস ১০ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম ৯ ডিসেম্বর বেলা ১১টায়। ডেসকো ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ৯ জানুয়ারি সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে। বিবিএস ক্যাবলস ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২৪ ডিসেম্বর সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে। রহিম টেক্সটাইল ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২৪ ডিসেম্বর সকাল ৯টায় এজিএম অনুষ্ঠিত হবে। আর স্কয়ার ফার্মা ৫২ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ১৫ ডিসেম্বর সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে।
