আগৈলঝাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল বিভাগীয় কমশিনার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:৩০

আগৈলঝাড়া উপজেলায় ১শ ৬০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল বিভাগের সবচেয়ে বেশী দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় মহানবমীর পূজা শেষে রবিবার সন্ধ্যার পর মণ্ডপগুলো পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। 

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার আগৈলঝাড়ায় মণ্ডপ পরিদর্শনের সময় মন্দিরে প্রতিমা দর্শনে আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি গৈলা কর্মকারবাড়ি পূজা মণ্ডপ, সদরের বিষ্ণু মন্দির, ছবিখারপাড় দুর্গা মন্দির পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সহধর্মিণী রীতি সরকারসহ তার সফর সঙ্গী ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরী, উজিরপুর এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব পিয়াস দাস, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম। 

বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, এর আগে রবিবার বিকেলে মধ্যযুগের প্রখ্যাত কবি গৈলা গ্রামের বিজয়গুপ্ত প্রতিষ্ঠিত মনসা দেবীর মন্দির পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। এসময় তার সহধর্মিণী, তার মেয়েসহ উল্লেখিত কর্মকর্তাগণ ছাড়াও গৈলা মনসা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ