টাঙ্গাইলের ভূঞাপুরে নকল সার উৎপাদন ও বাজারজাত করার দায়ে আবুল কালাম আজাদ নামে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা পরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে।
আরো পড়ুন : পাবনায় মধু সংগ্রহে ৪ হাজার ২০০ মৌবক্স
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট ঝোটন চন্দ জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে বাড়িতে নকল সার উৎপাদন করে বাজারজাত করছিল। এ ছাড়া পূর্বে তিনি সারের ডিলার ছিলেন। কিন্তু তার ডিলারশিপের মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হয়ে গেছে। ডিলারশিপ নবায়ন না, নকল সার তৈরি ও তা বাজারজাত করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
