ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে শোকসভা

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:১০

গাজীপুর প্রতিনিধি

প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক স্মরণে গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল সমিতির হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুস সোবহান। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, অ্যাডভোকেট দেওয়ান আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বাবু, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির উদ্দিন আহম্মেদ প্রমুখ। এর আগে সকালে জেলা জজশিপের উদ্যোগে গাজীপুরের জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।