সুবর্ণচরে নারীকে হত্যার পর লাশ পাঁচ টুকরো তিন আসামি রিমান্ডে

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২৩:০৪

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচর উপজেলার জাহাজমারা গ্রামে নূরজাহান বেগম (৫৮) নামে এক নারীকে হত্যার পর লাশ পাঁচ টুকরা করার ঘটনায় তিন আসামিকে রিমান্ড প্রদান করেছে আদালত। গতকাল জেলার ৩ নম্বর আমলি আদালতে আসামি কালাম ওরফে মামুন, মো. ইসমাইল ও মো. হামিদকে হাজির করা হয়। পুলিশ পাঁচ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোছলে উদ্দিন মিজান তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির পরিদর্শক জাকির হোসেন  এ তথ্য জানান।

জাকির হোসেন জানান, এ হত্যার সঙ্গে জড়িত সাত আসামির সবাই গ্রেফতার হয়েছেন। পরিকল্পনাকারী নুরজাহানের ছেলে হুমায়ুন কবির, তার বন্ধু নিরব, নুরুল ইসলাম কসাই, মিলাদ হোসেন সুমনসহ চার জন এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মায়ের আগের সংসারের মৃত ছেলের (সত্-ভাইয়ের) রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মায়ের সঙ্গে বিবাদ হয়। এর জের ধরে  হুমায়ুনসহ অন্যরা তার মাকে বালিশ চাপা দিয়ে গত ৭ অক্টোবর হত্যা করে।