দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক, প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হক ‘ফজলুল হক’র মৃত্যুবার্ষিকী গতকাল প্রদান করা হলো ১৭তম ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০’। চ্যানেল আই স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে এ বছর এ পুরস্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়ক এমএ আলমগীর এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শামীম আলম দীপেনকে। পুরস্কারপ্রাপ্তদের হাতে উত্তরীয়, ক্রেস্ট, সদন ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ সালাউদ্দিন জাকী, গাজী মাজহারুল আনোয়ার এবং নাসির উদ্দিন ইউসুফ। এর আগে ফজলুল হকের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে ভিডিও বার্তায় ফজলুল হকের প্রতি স্মৃতিচারণ করেন মেয়ে কেকা ফেরদৌসী। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব শফিউজ্জামান খান লোদী, ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান, সাবেক ‘প্রিয়জন’ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।
