রাজধানীর বনশ্রীতে ব্লক-ডি, রোড-৮ এ ২৩ অক্টোবর উদ্বোধন হলো ভিরো ফ্যাশন হাউজের প্রিমিয়াম আউটলেট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিরো ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ইশরাত শিমুল, আর্টিক্যাল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জামি আকন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক, নানা আকর্ষণীয় লাইফস্টাইল পণ্য। মেম্বারশীপ কার্ডের মাধ্যমে আজীবন ২০% ডিসকাউন্ট এবং সপ্তাহজুড়ে সকল পণ্যের ওপর থাকছে ফ্ল্যাট ২০% ডিসকাউন্ট। জেলা পর্যায়ের ক্রেতাদের কাছে ভিরো’র পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুব শীঘ্রই ভিরো’র আরো একাধিক আউটলেট উদ্বোধন হতে যাচ্ছে বলে জানা গেছে।
