কেশবপুর (যশোর) সংবাদদাতা
উপজেলার আলতাপোল ধোপাপাড়া এলাকা থেকে রোববার বিকেলে চোরাই ভ্যানসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আসিফ গাজীকে (২০) পুলিশ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার দুপুরে চোরাই ভ্যান ক্রয় ও বিক্রয়ের অভিযোগে হাবিবুর রহমান নামে অপর একজনকে আটক করা হয়। এ সময় পুলিশ তার দোকান থেকে সাতটি ভ্যান ও চারটি ব্যাটারি জব্দ করে। হাবিবুর পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর এলাকার ইউসুফ আলীর ছেলে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
