শ্বশুরবাড়িতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষ্যে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের নাম গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের প্রিয় লাল বৈদ্যর ছেলে পংকজ বৈদ্য। রবিবার বিকালে সে স্ত্রী মিতু বৈদ্যকে নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে শ্বশুর রবি হালদারের বাড়ি বেড়াতে আসে।  এদিকে পংকজের মা তারা রানী বৈদ্য সোমবার সকালে জানান, শ্বশুর পরিবারের সঙ্গে পংকজের সুসম্পর্ক ছিলা না। তাই তার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তিনি।  আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওসি (তদন্ত) মাজহারুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুরহস্য জানা যাবে।