প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:২৪

গত ২৫ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘মামলাবাজ সিন্ডিকেটে কারাবন্দি জীবন’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন আব্দুল মালেক খান, শাহাদাত খান ও সৈয়দ মাসুদ।

এক প্রতিবাদলিপিতে তারা দাবি করেছেন, তাদের সঙ্গে উক্ত মামলার বাদীর কোনো পরিচয় নেই এবং সৈয়দ রফিকুল ইসলাম দিলুর সঙ্গে তাদের কোনো আর্থিক লেনদেন/ব্যবসা-বাণিজ্য নেই। তারা ও সৈয়দ রফিকুল ইসলাম দিলু একই গ্রামের বাসিন্দা। এ কারণে সৈয়দ রফিকুল ইসলাম দিলু তাদের ব্যাবসায়িক সফলতার প্রতি ঈর্ষান্বিত হয়ে তার নিজের অপকর্মের বোঝা তাদের ওপর চালানোর অপপ্রয়াস চালিয়েছে।