ঢাকা ১৮ আসনের জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী মো. হাবিব হাসানের নির্বাচনী প্রচারণায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শামীমের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. রমিজ উদ্দিন দেওয়ান রমুসহ এলাকার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শামীম বলেন, আওয়ামীলীগের প্রার্থীকে জয়ী করতে ঢাকা ১৮ আসনের সকল নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। আমরা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবসময় মাঠে আছি। নিশ্চয় জনগণের ভোটে আমাদেরই জয় হবে।
ইত্তেফাক/জেডএইচডি
