দ্য পাখতুন স্টুডেন্ট ফেডারেশন (পিএসএফ) নামে এক পাকিস্তানী ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে পিএসএফ সমর্থিত পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)।
জানা যায়, গত সপ্তাহে পেশওয়ার ইউনিভার্সিটিতে অনিয়মের অভিযোগে আন্দোলন শুরু করে পিএসএফের কর্মীরা। ছাত্র নেতাদের দাবী, ওই আন্দোলন তারা শান্তিপূর্ণভাবেই পরিচালনা করছিলেন। কিন্তু পুলিশ এসে সেখানে লাঠিচার্জ করে। এতে কয়েকশো কর্মী আহত হয়। আটক করা হয় অনেককে।
এ ঘটনা প্রসঙ্গে এএনপি’র নেত্রী সামার হারুন বিলোর এক টুইটে বলনে, পুলিশ পিএসএফের নিরীহ কর্মীদের আটক করেছে। মূলত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা; আইএসএফ গুণ্ডাদের মদদেই এই কাজটি করেছে তারা। যা একটি স্বৈরাচারী আচরণ ছাড়া আর কিছু নয়। আইএসএফ ও প্রাদেশিক সরকার মূলত পুলিশকে আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠলো।
আরও পড়ুন: ফুকুশিমার তেজস্ক্রিয় বর্জ্য থেকে হতে পারে মানুষের ডিএনএ পরিবর্তন
তিনি বলেন, পুলিশ প্রশাসনের উচিৎ যত দ্রুত সম্ভব পিএসএফের নিরীহ কর্মীদের ছেড়ে দেয়া। যারা অপরাধী তাদের আটক করতে হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে যারা কুলষিত করেছে এবং উগ্রবাদীদের আঁতুড়ঘর বানিয়েছে তাদের ছাড় দিলে চলবে না।
ইত্তেফাক/টিআর/আরআই
