ফল

আমলকীর ভেষজগুণ

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:০১

আশরাফুল আলম

 

টক আর তেতো স্বাদের ভিটামিন সি সমৃদ্ধ ভেষজগুণে অনন্য ফল। আমলকী ফল ও পাতা দুটিই আয়ুর্বেদিক ওষুধরূপে ব্যবহার হয়ে থাকে। মানবদেহে রোগ-প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, আমলকীতে পেয়ারার চেয়ে তিনগুণ, কাগজি লেবুর চেয়ে ১০গুণ, কমলালেবুর চেয়ে ১৫গুণ, আপেলের চেয়ে ১২০গুণ, আমের চেয়ে ২৪গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে।

চুল পরিচর্যা পাকা রোধে গুরুত্বপূর্ণ উপাদান। আমলকীর রস কোষ্ঠকাঠিন্য, পাইলস, পেটের গোলযোগ ও বদহজম প্রতিরোধে সহায়ক। আমলকীর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বাড়ে। দৃষ্টিশক্তি বাড়াতে, চোখের প্রদাহ, চুলকানি ও পানিপড়া সমস্যা থেকে রেহাই দেয়। আমলকীর রসে নিশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। হূদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে। লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে দাঁত ও নখ ভালো রাখে। সর্দি-কাশি, পেটের পীড়া ও রক্তশূন্যতা দূর করতে বেশ ভালো কাজ করে। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করে। কোলেস্টেরল লেভেলও কম রাখে। আমলকীর ভেষজগুণ বলে শেষ করা যাবে না।