১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, বেচাকেনা, বিনিময় এবং মজুত নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে ছোট বড় ট্রলার দিয়ে দিনের বেলা ধরা হচ্ছে ডিমওয়ালা মা ইলিশ। আর উপজেলার অরুয়াইল বাজারে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। একাধারে ২২ দিন ইলিশ মাছ ধরা নিষেধ। কিন্তু এ আদেশ মানছেন না সরাইল উপজেলার মেঘনা পাড়ের জেলেরা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল,
ব্রাহ্মণবাড়ীয়া
