ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় হাটবাজারগুলোতে শীতের সবজির আমদানি বেড়েছে। কিন্তু দাম এখনো চড়া রয়েছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। বাজারে ফুলকপির আমদানি বেড়েছে।
প্রতি কেজি ৬০ টাকা থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে, বাঁধাকপি প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ১০০, বেগুন ৫০ থেকে কমে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মুলা প্রতি কেজি ৩০ টাকা, পালং ও লালশাক প্রতি আঁটি আট টাকা, বরবটি প্রতি কেজি ৩৫, আলু ৪০, ঢ্যাঁড়শ প্রতি কেজি ৪০ এবং লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
