বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফল উপজেলায় কুলসুম আক্তার (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কানাই-বলাই দীঘির পাড় গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। কুলসুম ঐ গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
