ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম সপরিবারে করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলামের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ হওয়ায় গতকাল মঙ্গলবার তারা হাসপাতাল ত্যাগ করেন। এর আগে গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঐ হাসপাতালেই তাদের চিকিত্সা চলছিল।
মেয়রের একান্ত সহকারী সচিব-১ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন জানান, করোনা মুক্তির পর মেয়র ও তার পরিবারের সদস্যরা এ হাসপাতালের চিকিত্সাসেবার প্রশংসা করেন এবং চিকিত্সক ও চিকিত্সাসেবার সঙ্গে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া অসুস্থ থাকার সময় যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, এজন্য মেয়র এবং তার পরিবারের সদস্যরা নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
