কে ক্র্যাফটে ঘুরে বেড়ানোর পোশাক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৫

হালকা শীত, ছুটির আমেজ, নতুন বছরে নতুন লক্ষ্যে নামার আগে বেড়াতে তো যেতেই হবে। মন তো তৈরি, অনুষঙ্গ তৈরি তো? সারাদিন ঘুরে বেড়ানো, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আরামদায়ক পোশাক তো চাই-ই চাই। কিন্তু ফ্যাশনেবলও হতে হবে পোশাকটি। তাই কে ক্র্যাফট তাদের আয়োজনে এনেছে হালকা শীতে পড়ার মতো ট্রেন্ডি টপস, পঞ্চ, হুডি জ্যাকেট, টি-শার্ট, শার্ট, ডেনিম শার্ট। ট্রেন্ডি আধুনিক ও আরামদায়ক পোশাকের আয়োজন যা মানিয়ে যাবে নানা পরিবেশে। শুধু তা-ই নয়, বেড়াতে যাওয়ার অনুষঙ্গ তো শুধু পোশাক নয়, চাই আরামদায়ক ব্যাগও। যা পোশাকের সঙ্গেও হওয়া চাই মানানসই। এ ছাড়া স্টাইলিশ স্কার্ফ, মাফলার হওয়া উচিত এই সময়ের সঙ্গী। আর এই সবকিছুই পাওয়া যাবে কে ক্র্যাফটের আয়োজনে।