চট্টগ্রাম বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রা আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:২৫

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ রাকিবুল ইসলাম নামের দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশনের পর চূড়ান্ত চেকিংয়ের সময় তাকে আটক করা হয় বলে গতকাল বুধবার বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুসা খান জানান। তিনি জানান, রাকিবুলের কাছে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দিরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা।