ধামাইল গান রক্ষায় দলগত উদ্যোগ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৪

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

হাওরাঞ্চলে বিলুপ্তপ্রায় ধামাইল গান রক্ষা এবং প্রসারের জন্য খালিয়াজুরীতে একদল তরুণী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলার নগর ইউনিয়নের তাতিয়া গ্রামের ঐ তরুণীরা সম্প্রতি নিজেদের উদ্যোগে বিভিন্ন গ্রামে আয়োজন করছেন ধামাইল গানের আসর। এমনটাই জানিয়েছে ‘মহুয়া ধামাইল দল’ নামে ঐ দলের নেত্রী শেফালি সরকার। খালিয়াজুরী উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক জহরলাল দেব রায় বলেন, এ গানের ছন্দ আর সুর টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি-বেসরকারি নানা পৃষ্ঠপোষকতা। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, এ কার্যক্রমকে উজ্জীবিত রাখতে প্রশাসনিকভাবে সর্বোচ্চ চেষ্টা করা হবে।