চাটমোহরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৫

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর থানা পুলিশ বুধবার দুপুরে মুশফিকুর রহিম (১৫) নামের স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোবাইল ফোন কিনে না দেওয়ায় এবং বাড়িতে ওয়াইফাই সংযোগ নিয়ে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্র মুশফিকুর রহিম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। মুশফিকুর রহিম ঐ মহল্লার বাসিন্দা দুবাই প্রবাসী আ. মজিদ ও স্কুল শিক্ষিকা মমতাজ খাতুনের ছেলে এবং ডিএ জয়েন উদ্দিন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।