ডিবিএর নতুন ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৯

পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম। গত মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের ৭৩তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে চলতি মেয়াদের জন্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি