কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর বাজারে ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় এগারো দোকানদারকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের পৃথক ভাবে জরিমানা করা হয়। কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় থানার সহকারী উপপুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল সাহদাত, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার ছাড়াও বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
