সিলেট অফিস
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পিবিআই। গতকাল বুধবার তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। এর আগে পিবিআই দুই দফায় তিন দিন ও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল তাকে। দুপুর আড়াইটার দিকে বিচারক কনস্টেবল টিটুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ২০ অক্টোবর পুলিশ লাইনস থেকে টিটুকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই। অন্য দিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল হারুনুর রশিদকে শনিবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
