বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় ল্যাব এইড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরেন তিনি। ল্যাব এইডের চিকিত্সক ও দেশের খ্যাতিমান হার্ট সার্জন প্রফেসর ডা. লুত্ফর রহমান জানিয়েছেন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গতকাল প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. লুত্ফর রহমান, প্রফেসর ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুর জাহেদ, ডা. মাহাবুবুল ইসলাম, ডা. নিজাম উদ্দিন ও ডা. ফিরোজ আমিনের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড তার স্বাস্থ্যের সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এ সময় ইকোকার্ডিওগ্রামও করা হয়। বাসায় তাকে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিতে হবে।
