জম্মু কাশ্মীর থেকে প্রথম নারী হিসেবে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রেহানা বশির । কাশ্মীরের পুঞ্চ জেলার সালওয়াহ গ্রামের এমবিবিএস পাস করা এই নারীর ইচ্ছা সরকারের অংশ হয়ে দেশের সেবা করবেন তিনি।
সালওয়াহ দ্বিতীয় বার চেষ্টা করে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর আগে ২০১৭ সালে প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
এ বিষয়ে রেহানা বলেন, এটা আমার জন্য সহজ ছিল না। তবে আমার ভাই প্রশাসনে আছেন তিনিই আমাকে দিক নির্দেশনা দিয়েছেন।
শের-ই কাশ্মীর ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস'র সাবেক শিক্ষার্থী রেহানা জানান, ২০১৬ সালের নভেম্বরে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় আমার মনে হয়েছে প্রশাসনের অংশ হয়ে আমি মানুষের জন্য কিছু করতে পারি। আমার মনে হয়েছে শুধু চিকিৎসক হয়ে মানুষের সকল সমস্যার সমাধান আমার পক্ষে সম্ভব নয়। আমাদের দেশে এখনো বিশুদ্ধ খাবার পানি, ভালো খাবার এবং স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে মানুষের সমস্যা রয়েছে। প্রশাসনে চাকরি করে আমি মানুষের এ সকল সমস্যার সমাধান করতে পারবো।
ইত্তেফাক/এআর
