ইউটিউব চ্যানেল ভিডিও আপলোডের আগে কিছু অংশ ব্লার বা ঝাঁপসা করার প্রয়োজন হয় অনেক সময়। এজন্য প্রথমে ভিডিওটি আপলোডের এডিট অংশে গিয়ে ‘Enhancements tool’ ট্যাবে প্রবেশ করুন। এখান থেকে ‘Blurring Effects’-এ গিয়ে ‘Custom Blurring’ সিলেক্ট করতে করে ভিডিওর ওপর একটি ঝাঁপসা বক্স আসবে। এ বক্সটি ভিডিওর যে অংশের ওপর রাখা হবে ওই অংশটুকু ঝাঁপসা হয়ে থাকবে। এ ছাড়া ব্যবহারকারীরা চাইলে বক্সটি ছোট কিংবা বড়, কখন থাকবে, কখন প্রদর্শিত হবে ইত্যাদি নির্ধারণ করে দিতে পারবেন।
