বিকাশের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:৫১

আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পরিচালনা পর্ষদ শামেরান আবেদকে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে আবেদ আবারও চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে ২০১৫ সালের নভেম্বরে তিনি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পাঁচ বছরের জন্য। শামেরান আবেদ ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডসহ বেশ কয়েকটি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য। —প্রেস বিজ্ঞপ্তি