শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইনসুরেন্সের চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ দশমিক ৭৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ০৫ টাকা বা ৩ শতাংশ কমেছে।
এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৮২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৭৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ০৮ টাকা বা ১১ শতাংশ বেড়েছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৬ টাকায়।
