করোনায় বন্ধ থাকার পর শনিবার পুনরায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন মাঠে গড়াচ্ছে হ্যান্ডবল। এবার পুরুষদের নিয়ে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ শুরু হচ্ছে। টুর্নামেন্টের সম্পাদক সেলিম মিয়া বাবু জানালেন এই টুর্নামেন্ট শেষ বার হয়েছে প্রায় ১০-১২ বছর আগে। তিনি বলেন, ‘আমরা তখন স্বাধীনতা কাপ, বিজয় দিবসসহ নানা জাতীয় দিবস নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ভিড়ে ফেডারেশন কাপটা পিছিয়ে গিয়েছিল। এটা নিয়মিত করব।’ হ্যান্ডবল কর্মকর্তা জাহাঙ্গীর বললেন, ‘টুর্নামেন্টের শেষ চ্যাম্পিয়ন দল বিজিবি নাম এন্ট্রি করেনি।’ পুলিশ, আনসার, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থ এবং ঢাকার টিম হ্যান্ডবল হতে পরস্পরের লড়াই শেষে সেরা দুই দল ফাইনাল খেলবে ৪ নভেম্বর। হ্যান্ডবলে দর্শক ঢুকতে পারবে না
