দলকে জিতিয়ে খুশি সূর্যকুমার

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:২২

এবার আইপিএলে ভালো ফর্মে আছেন সূর্যকুমার যাদব। ইতিমধ্যে তাকে জাতীয় দলে নেওয়ার দাবিও উঠেছে। যদিও কোচ রবি শাস্ত্রী তাকে ধৈর্য ধরতে বলেছেন। বুধবার রাতে আবারও ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয় এনে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসকে। ম্যাচের পর বলেছেন, দলকে ম্যাচ জিতিয়ে উইকেট ছাড়তে পেরে খুশি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

আগে ব্যাট করা বেঙ্গালুরু ৬ উইকেটে ১৬৪ রান করেছিল। পাড়িক্কাল ৪৫ বলে করেছিলেন ৭৪ রান। বুমরাহ ১৪ রানে ৩ উইকেট নেন। জবাবে ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। সূর্যকুমার ৪৩ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। 

ম্যাচ শেষে সূর্যকুমার বলেছেন, ‘আমি লম্বা সময় ধরেই ম্যাচ শেষ করে আসার কথা ভাবছিলাম। সেটা করতে পেরেছি। আমি লকডাউনের সময়টা অনেক মেডিটেশন করেছি। এটা আমাকে উইকেটে থেকে খেলতে সহায়তা করছে।’