মদনে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, খালের ধুবাওয়ালা বাজার অংশে বাঁধ দিয়ে মাছ নিধন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ জানান, এটি একটি সরকারি খাল। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়ে ঐ স্থানে সংশ্লিষ্ট উপসহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশ প্রেরণ করেছি।
