আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কাহারোলের কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২১০ হেক্টর জমিতে আলুর চাষ করা হবে। কৃষকদের মধ্যে আলু ও সবজি চাষের ওপর বিভিন্ন প্রশিক্ষণসহ পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক রবিউল ইসলাম বলেন, উপজেলার মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় অধিকাংশ কৃষক আলু চাষ করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, অর্থকরী ফসল হিসেবে আলু চাষ অত্যন্ত লাভজনক। এ এলাকায় আলু চাষ করে অধিকাংশ কৃষক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।
