তামাবিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৫২

সিলেটের জৈন্তাপুরের নিকট তামাবিল মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় ১জন নিহত এবং ৫ জন আহত হয়েছে৷ এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট তামাবিল মহাসড়কের আলুবাগান হিল রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সিলেট হতে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৬-৭৩০৫ চাপা দিলে মোকামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী মোকামবাড়ী সুনিতা রানী বিশ্বাস (৭) ঘটনাস্থলে নিহত হয়৷ এ ঘটনায় মিলন বিশ্বাসের স্ত্রী দীপ্তি রানী বিশ্বাস শিপ্রা (২৫) আহত হন৷ স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে দীপ্তি রানী বিশ্বাসকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়৷ কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷

এদিকে ঘাতক ট্রাক নলজুরী এলাকায় স্থানীয় জনতা আটক করে৷ এ সময় দুর্ঘটনায় প্রতিবাদে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে৷ পরে এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা৷ 

অপর দিকে দুপুর ১টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর স্টেশন বাজারে ট্রাকের চাকা বিষ্ফোরিত হয়ে ৪জন জেএসসি পরীক্ষার্থী আহত হয়৷ আহতরা হল, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বাউরভাগ গ্রামের ইসমাইল আলীর মেয়ে আফরোজা বেগম(১৪), সামসুল ইসলামের মেয়ে সুমা বেগম(১৪), সানফর আলীর মেয়ে ফাতেমা আক্তার(১৫) এবং জমির উদ্দনের মেয়ে মরিয়ম বেগম(১৪) আহত হয়৷

স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিলে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়৷ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

ইত্তেফাক/নূহু