বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:৪০

শায়েস্তাগঞ্জে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার নছরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে খোকন মিয়ার সঙ্গে একই গ্রামের ঐ কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়।  ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে ছিল জেনে আইন অনুযায়ী বন্ধ করেছি।