নাটোরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:৪৩

নাটোর সদরে চাঞ্চল্যকর মিতা খাতুন হত্যার দীর্ঘ ২২ মাস পর প্রধান আসামী আব্দুল আজিজ মোল্লাকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার রাত ১০টার দিকে তাকে শহরের চকরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মৃত আস্তান মোল্লার ছেলে ও নাটোর জেনারেল হাসপাতালের মালিক। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানার নেতৃতে অভিযান চালিয়ে আজিজ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।