গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে চার ব্যাবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম এ জরিমানা আদায় করেন। তিনি জানান, দুপুরে উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় কোল্ড স্টোরেজ চত্বরে এ চার ব্যবসায়ী সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছিল। এ কারণে আফসার, স্বপন ও আনারুলের ১০ হাজার টাকা করে এবং গোবিন্দ চন্দ্রের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
