৭ম বছরে এশিয়ান টিভি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৪

 

এশিয়ান টিভির ০৬ বছর পূর্ণ করে ৭ম বছরে পদার্পন করছে আগামী ১৮ জানুয়ারি। এ উপলক্ষে এশিয়ান টিভি কর্তৃপক্ষ নতুন আঙ্গিকে সাজিয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আগামী দিনের পরিকল্পনা ও জমকালো এসব অনুষ্ঠান সম্পর্কে অবহিত করতে আজ বেলা ১১টায় প্রতিষ্টানে নিকেতন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অনুষ্ঠানমালায় নানাদিক নিযে বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হরুন উর রশীদ।