নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:১০

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাব্বির নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল পৌর এলাকার শাহীবাগ মহল্লার একটি নির্মাণাধীন ১১ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে ঐ শ্রমিক নিহত হন। নিহত সাব্বির পাবনা জেলার আতাইকুলা থানার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আরব আলীর ছেলে। জানা যায়, ভবনের মালিক কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিল্ডিং কোড না মেনে নির্মাণকাজ পরিচালনা করায় ভবনটির দেওয়ালে প্লাস্টার করতে গিয়ে ঐ শ্রমিক পড়ে যান।  সাভার মডেল থানার এসআই সাফায়েতুর রহমান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।