ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম
০০০০
ওয়ালটন এলিভেটর বা লিফটের ক্রেতা উত্তরার সৈয়দ মোস্তাফিজুর রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ণ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তার হাতে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের তৈরি ৪ জন প্যাসেঞ্জার ধারণক্ষমতার এলিভেটর হস্তান্তর করা হয়। তার কাছে ৩০০ কেজি বহনক্ষমতার এলিভেটরটি হস্তান্তর করেন ওয়ালটনের ব্র্যান্ড ডেভেলপ বিভাগের প্রধান চিত্রনায়ক আমিন খান
০০০০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি জুনিয়র অফিসারদের নিয়ে ৪৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমান ও অনুষদ সদস্য লুত্ফুল হক
০০০০
রাজধানীর একটি রেষ্টুরেন্টে সম্প্রতি “কুলসন ম্যাকারনী সিম্পলী ডেলিসিয়াস কনটেস্ট ২০১৮”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন দুই বিচারকসহ সজীব গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দীন এবং হেড অব সেলস্ নাইমুল হাসান বশির
