আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন আর্মেনিয় প্রধানমন্ত্রীর স্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:২২

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের বিরুদ্ধে লড়াই করবেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী আন্না হাকোবিয়ান। ১৩ জনের একটি নারী দলের সদস্য হয়েছেন এবং সামরিক প্রশিক্ষণও শুরু করেছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এই কথা জানিয়েছেন হাকোবিয়ান। সম্প্রতি ফেসবুক পোস্টে আন্না হাকোবিয়ান জানান, কয়েক দিনের মধ্যেই দেশের সীমান্ত ও মাতৃভূমি রক্ষায় সহায়তার জন্য রওনা দেবো। দেশের মাটি কিংবা সম্মান কোনো কিছুই শত্রুর হাতে তুলে দিতে পারবো না। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ানও দেশের নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার এবং আজারবাইজানের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। —রিপাবলিকওয়ার্ল্ড