মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে খানজাহান আলী ও ভাষা শহীদ বরকত ফেরির ক্যান্টিন মালিককে মেয়াদ উত্তীর্ণ কেক ও বাসি-পঁচা খাবার বিক্রয়ের দায়ে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে ফেরির ক্যান্টিনে মেয়াদ উত্তীর্ণ খাবার, কেক ও বাসি-পঁচা মাছ বিক্রি করছে এমন অভিয়োগের ভিত্তিতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন। অভিযানে ফেরি খানজাহান আলীর ক্যান্টিন মালিককে ৪০ হাজার ও ভাষা শহীদ বরকত ফেরির ক্যান্টিন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাধারন যাত্রীদের মাঝে ভোক্তাধিকার আইন সর্ম্পকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
ইত্তেফাক/নূহু
