চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর-হান্ডিয়াল সড়কের জাবরকোল গোরস্থানের পাশে রবিবার একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি (ডিএসআর) সোহেল রানাকে মারপিট করে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোহেল রানা উপজেলার জালেশ্বর গ্রামের আ. আউয়ালের ছেলে এবং হক কোস্পানির বিক্রয় প্রতিনিধি। দুর্বৃত্তদের মারপিটে আহত সোহেল রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সোহেল রানা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হান্ডিয়াল এলাকায় মালামাল সরবরাহ করে ভটভটি গাড়ি নিয়ে চাটমোহরে ফিরছিলেন। সোহেল রানা জানান, তিনি দুর্বৃত্তদের চিনতে পেরেছেন। থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ছিনতাই ও মারপিটের ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।
