১ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করেছে।
মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক তোছাদ্দেক হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান, সাংবাদিক খ ম আব্দুর রহমান রনি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, শ্রেষ্ঠ যুবক সংগঠক আতিকুর রহমান প্রমূখ। ’মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান’, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে ২শ ৮০ যুব সংগঠক ও প্রশিক্ষিত যুবদের মাঝে ”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও ২ কোটি ৩০ লাখ টাকা যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ সহ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও আত্মকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআরএম
